বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মূল্যবান বিরল প্রজাতিন পোয়া গাছ কেটে আত্মসাৎ করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লিয়াকত আলী লাক্ষু। তিনি উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত লিয়াকত আলী লাক্ষু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে পুরাতন মুকসুদপুর এলাকায় সরকারি মালিকানাধীন জায়গা থেকে মূল্যবান গাছ কেটেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

এ সময় গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে লিয়াকত আলীকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সরকারি সম্পদ চুরির চেষ্টার অপরাধে অভিযুক্তকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে লিয়াকত আলীকে হাতেনাতে ধরে ফেলা হয়। সরকারি সম্পদ চুরির চেষ্টার অপরাধে অভিযুক্তকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com