বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বাংলার নয়ন সংবাদ

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com