শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছাত্রদের নিয়ে ২ নারীর ওপর হামলার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা
কাশিয়ানীতে জোরপূর্বক জমি দখলচেষ্টা

কাশিয়ানীতে জোরপূর্বক জমি দখলচেষ্টা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে জোরপূর্বক জমি দখলচেষ্টা, গাছপালা কাটা ও মাটি কেটে গর্ত করার অভিযোগ উঠেছে।

গত ৮ জানুয়ারি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মিজানুর রহমান জানান, একই গ্রামের ছালেহা বেগম ও তার ছেলে সজল মোল্যা মাটি ভরাট করে তার ক্রয়সূত্রে মালিকানা জমি দখলের চেষ্টা করছেন। জমিতে থাকা তাল ও কলাগাছ কেটে ফেলা হয়েছে এবং চারপাশ ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছালেহা বেগম জানান, ‘জমি নিয়ে আদালতে একটি ১৪৪ ধারার মামলা ছিল। আদালত সেটি খারিজ করে দিয়েছেন এবং আমাদের পক্ষেই রায় দিয়েছেন।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com