শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে হারুন গাজী (৪০) নামে এক ব্যক্তির  ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত হারুন গাজী, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দূর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দূর্গাপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মোহাম্মদ আবুল হাছনাত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মোহাম্মদ আবুল হাছনাত বলেন, অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারায় হারুন গাজী নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com