বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের নানা অনিয়ম ও দূর্নীতি মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের আলোচনা সভা মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ

আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ

আর,টি,হাসানঃ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আপনাদের সাথে আমার সম্পর্ক কেবল নির্বাচনের নয়; এ সম্পর্ক মাটির, হৃদয়ের এবং আত্মার। রাজনীতি বা নির্বাচন দিয়ে এই গভীর সম্পর্কের হিসাব করা সম্ভব নয়।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি এই সভার আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, “বিগত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, যেন সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।”

নিজের প্রয়াত পিতার স্মৃতি চারণ করে তিনি বলেন, “আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আজীবন সত্য ও ন্যায়ের পথে চলেছেন। কোনো ষড়যন্ত্রের কাছে তিনি মাথা নত করেননি। তার সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে আছি এবং আজীবন থাকব। বাবার অসম্পূর্ণ কাজগুলো শেষ করার জন্য আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।”

বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে এবং মেজর (অব.) শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনির মোল্লা, এজাজ কাজী, বেলায়েত হোসেন পিরু, সমাজপতি আউয়াল মুন্সি, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, শাহজাহান শরিফ, রাজিবুল হাসান পিলি,ওহিদুল মেম্বার যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, জসিম মোল্যা,লিটন কাজী,সাইফুল মুন্সি এবং ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com