বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ- ১ মৌশুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২৫  মার্চ)  বিকেলে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রণোদনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ( উদ্যান) আবুল বাশার মিয়া,  মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান।

এসময়  ১ হাজার ৬’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com