বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

প্রতিনিধি, গোপালগঞ্জ

মহান স্বাধীনতা দিবসে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ নতুন সংগঠন “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে । ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হবে।
নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ড. মো. রবিউল ইসলাম। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতে যাচ্ছেন । তাঁর স্থায়ী ঠিকানা বগুড়ার দুপচাচিয়া উপজেলায়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সংগঠনটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ফাতেমা খাতুন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক । তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের সালথা উপজেলায়।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।ফাতেমা খাতুন আরো বলেন আমি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ফেলো হিসেবে ইউনিভার্সিটি অফ মালায়াতে পিএইচডি গবেষক ছিলাম। nanotechnology, water desalination,ai,Machine Learning & Artificial Intelligence এর উপর বেশ কিছু গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com