শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের আলোচনা সভা মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদ
সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন স্বপ্নপুর তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি শুরু করেছে। এ উপলক্ষে মুকসুদপুর উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির দেশীয় বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচির আওতায় শিমুল, পলাশ, হিজল, কদম, ছাতিম, কাঞ্চন, বুদ্ধ নারিকেল, জারুলসহ নানা প্রজাতির গাছ রোপণ করা হয়। আয়োজকরা জানান, এসব অলংকারিক ও দেশীয় বৃক্ষ হাসপাতাল চত্বরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীর আশ্রয় ও খাদ্যের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক, সংস্কৃতিজন ও নাট্যকর্মী বেলায়েত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সমাজকর্মী মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রকৌশলী নিমাই সরকার, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস ভট্টাচার্য এবং শিক্ষক ও কবি খায়রুল বাকি শরীফ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
স্বপ্নপুরের সদস্য নাঈম মিয়া ও প্রবীণ কুমার পাল রতনসহ অন্যান্যদের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য হাদিউজ্জামান হেলাল।
সংগঠনের মুখপাত্র মাহমুদ সিমান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি বছর সারাদেশে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করায় ডা. রায়হান ইসলাম শোভনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে স্বপ্নপুর পরিবেশ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এ পর্যন্ত সংগঠনটির মাধ্যমে প্রায় আড়াই লক্ষ দেশীয় বৃক্ষ রোপণ করা হয়েছে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com