শনিবার, ০৬ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হলেন আছমা খানম মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী মুকসুদপুরে ভূমিসেবা মেলার উদ্ধোধন
মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে সৈয়দ সিকাদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের রুইতার বিলে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ সিকদার উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোরশেদ সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর এলাকায় তীব্র বজ্রপাত হলে নিজ জমিতে পাট নিড়ানোর সময়  বজ্রাঘাতে নিহত হয়ে ঘটনাস্থলে পড়ে ছিলো। পরে তার খোজ না পাওয়ায় খোঁজা খুঁজির পর সন্ধ্যায় তার মরদেহ ওই গ্রামের রুইতার বিলে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাংগা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানায় অনেক আগে তার মৃত্যু হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের ঘটনার সত্যতানিশ্চিত করে জানান, হাসপাতালে পৌছানোর আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়েছে এবং শরীরের এক অংশ পুড়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com