শনিবার, ০৬ Jun ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ
“পরিস্কার-পরিচ্ছন্নতা অভ্যাস হোক, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে “দেশব্যাপি ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে” সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে, “ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে” র্যালিটি মুকসুদপুর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূলি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।