বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ সাত মাস ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে মুকসুদপুরের মাধ্যমিক শিক্ষা অফিস মুকসুদপুরে শিক্ষার্থীদের না জানিয়ে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করতে হবে: শামা ওবায়েদ মুকসুদপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডির কর্মশালা মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ
মুকসুদপুরে তরুণদের জন্য ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

মুকসুদপুরে তরুণদের জন্য ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

আকবর আলীঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে উপজেলা পর্যায়ে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

প্রশিক্ষণে কারিগরি সহযোগিতা করেন মুকসুদপুর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার, মোঃ আব্দুল বাতেন মোল্যা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে ছিল ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ডাটা এন্ট্রি, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং।

বক্তারা বলেন, ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এরপর আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করে নিয়মিত কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ সময় জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্ক, ফাইভার ও ফ্রিল্যান্সার ডটকমে কাজের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী বি. এম. মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আগ্রহী তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com