বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‘ফাইল আটকে’ ঘুষ নেন কাশিয়ানী শিক্ষা কর্মকর্তা মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয় মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ২ হাজার পুলিশ-বিজিবি মোতায়েন: ডিআইজি মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খেসারী, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমূখ।

এসময় উপজেলার একটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের ১৮০০ জন কষককে ধানের বীজ, ২২০ জন কৃষককে গমের বীজ, ১৫০ জন কৃষককে মসুরের বীজ, ২৯০ জন কৃষককে খৈসারী বীজ ও সার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com