বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‘ফাইল আটকে’ ঘুষ নেন কাশিয়ানী শিক্ষা কর্মকর্তা মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয় মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ২ হাজার পুলিশ-বিজিবি মোতায়েন: ডিআইজি মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ

“রপ্তানিমূখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ – ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র‍্যলি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীষ্মদেব মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাঈম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সায়াদ উদ্দিন আহম্মেদ, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধানগন ও খামারীরা।

এসময় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই খামার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভার পূর্বে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com