বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ সাত মাস ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে মুকসুদপুরের মাধ্যমিক শিক্ষা অফিস মুকসুদপুরে শিক্ষার্থীদের না জানিয়ে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করতে হবে: শামা ওবায়েদ মুকসুদপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডির কর্মশালা মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ
মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল সহ ভূয়া পুলিশ আটক

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল সহ ভূয়া পুলিশ আটক

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল সহ রাকিব শেখ (২৫) নামের এক ভূয়া পুলিশকে আটকের পর থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ শনিবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ভূয়া পুলিশ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বনগ্রামে গগন বালা নামের একজনের বাড়িতে, পুলিশের ইউনিফর্ম  পরে রাকিব ঘরে ঢুকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় তার সাথে থাকা খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি ছুরি পাওয়া যায়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে  পুলিশ তাকে আটক করে।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশের ইউনিফর্ম ও একটি ছুরি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com