শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন ডাঃ বুদ্ধদেব মন্ডল মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে আহত-৪০

মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে আহত-৪০

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৪০জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ১নং ব্রীজের উপর এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজের উপর ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস, অন্য একটি গাড়ীকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৪০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

মুকসুদপুর সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com