শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন ডাঃ বুদ্ধদেব মন্ডল মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাংলার নয়ন সংবাদ
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও বিআরডিবি’র আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দিন ভূইয়া প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিয়া আরিফুল আজম।
এসময়, উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনে শ্রেষ্ঠ উন্নয়ন সফল উদ্যোক্তা ডুমুরিয়া খামার বাড়ী (পোল্ট্রী ফার্ম) মোসাঃ তামান্না বেগম, দক্ষ মানব সৃষ্টি ও ব্যবহারে ইন্দুহাটীর সংগীতা রায়, পল্লী সংগঠন ভিত্তিক ক্ষুদ্র ঋণ সফল ব্যবহারে গোপিনাপুরের বাসার, সফল ঋণ কার্যক্রমে মোঃ সাহিদুল ইসলাম মুন্সী, পল্লী উন্নয়নে সফল উদ্যোক্তা কাওয়ালদিয়া দক্ষ মানব সম্পদ সৃষ্টি ও ব্যবহারে মোঃ আক্কাস ফকির, ভাবড়াশুর মহিলা দলের কোয়েল ফার্মে কনা আক্তার, স্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত করণ ও বাজারজাত করণে কেন্দুয়া মধ্যে পাড়ার সাহিদা বেগম, ও সর্বোচ্চ পুজি গঠনে কাজী আবু সামাকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। এতে ১নং সরকারী টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া হিমিকাকে প্রথমস্থান, সরকারী নগর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রকৃতি মৌলিককে দ্বিতীয়স্থান ও সরকারী কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সুলতানাকে তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com