বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ সাত মাস ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে মুকসুদপুরের মাধ্যমিক শিক্ষা অফিস মুকসুদপুরে শিক্ষার্থীদের না জানিয়ে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করতে হবে: শামা ওবায়েদ মুকসুদপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডির কর্মশালা মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ
জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন ডাঃ বুদ্ধদেব মন্ডল

জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন ডাঃ বুদ্ধদেব মন্ডল

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ বুদ্ধদেব মন্ডল।

রবিবার (৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের আদেশক্রমে কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সভাপতি হিসেবে ডাঃ বুদ্ধদেব মন্ডল কে মনোনীত করায় এলাকাবাসী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ডাঃ বুদ্ধদেব মন্ডল একজন সুপরিচিত ডাক্তার। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ইনডোর মেডিকেল অফিসার, মেডিসিন বিভগ) (৩৬ তম বিসিএস স্বাস্থ্য ) হিসাবে দায়িত্ব পালন করছেন। তার জন্ম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জরিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে। তিনি ডাক্তারি পেশার পাশাপাশি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভুমিকা রেখে চলেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com