মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব বদরুজ্জামান এজাজ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আঃ ওহাব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আঃ আজিজ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় ৫ই আগষ্টের দিন বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে দিক নির্দেশনার পাশাপাশি সিদ্ধান্ত গৃহীত হয়।