মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে একদিনেই আ. লীগের ৬৭ নেতার দল ছাড়ার ঘোষণা গোহালায় ৭শ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনী মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামীলীগ নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের ৩ নেতার পদত্যাগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনী

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনী

বাংলার নয়ন সংবাদ
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) ও থিম সং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি জাতীয় ও সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবর। সার্বিক সহযোগিতায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজীব আহমেদ। এছাড়া প্রভাষক বিউটি রানী ধর, সাবিনা ইয়াসমিন, হাসান সিদ্দিকসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মাদকের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও পারিবারিক পরিণতি এবং মাদক প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র ও মাদকবিরোধী থিম সং প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় আরও দৃঢ় করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com