বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে পোড়ানো হলো ২ লাখ টাকার অবৈধ চায়না জাল

মুকসুদপুরে পোড়ানো হলো ২ লাখ টাকার অবৈধ চায়না জাল

বাংলার নয়ন সংবাদ

দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের মুকসুদপুর  উপজেলায়  ২ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল  বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার ৫ আগস্ট দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের মিরাডাঙ্গা বিলে  মৎস্য বিভাগের তত্ত্বাবধানে গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম।

এ সময় ৫৬টি  অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধারের পর জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম  জানান দেশীয় মাছ প্রজনন ও জলজ প্রানী রক্ষার্থে অবৈধ চয়না জালের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com