সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের ৫ নেতার পদত্যাগ মুকসুদপুরে পোড়ানো হলো ২ লাখ টাকার অবৈধ চায়না জাল মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের চার নেতার পদত্যাগ মুকসুদপুরে একদিনেই আ. লীগের ৬৭ নেতার দল ছাড়ার ঘোষণা গোহালায় ৭শ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনী মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামীলীগ নেতার একযোগে পদত্যাগ
মুকসুদপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মুকসুদপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হতাশা থেকে অভি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত অভি বিশ্বাস উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সে বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অভি জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর হতাশাগ্রস্ত হয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নিচে নামান।
পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com