বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর আত্মহত্যা

মুকসুদপুরে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে সুগম কওমি মাদ্রাসার জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে হুসাইন কাজী (১২) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত হুসেইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন গ্রামের পলাশ কাজীর ছেলে। সে শুভম কওমি মাদ্রাসার আবাসিক ছাত্র।
মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে উপজেলার পশ্চিম গোপীনাথপুর সুগম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসা সূত্রে জানাযায়, আছর নামাজ পড়ে সকল ছাত্ররা বাহিরে খেলাধুলা করে। মাদ্রাসা শিক্ষকরা বাইরে ঘুরাঘুরি করে। এসময় হুসাইন ২য় তালার ৬নং কক্ষের দরজা ভিতর থেকে আটকে দিয়ে জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় একজন ছাত্রের অভিভাবক তার বাচ্চার কাপড় নিতে গিয়ে দরজা ভিতর থেকে আটকে রাখা দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হুসাইনকে দেখে চিৎকার দিলে মাদ্রাসার লোকজন আসে। পরবর্তীতে মুকসুদপুর ফায়ার সার্ভিস জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে হুসাইনের লাশ উদ্ধার করে।
এবিষয়ে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সব দিক খ‌তি‌য়ে দেখ‌া হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com