মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা – ২০২৬ উপলক্ষে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিহির কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা দিনেশ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময়, উপজেলার ৩০৭ টি দূর্গামন্দিরের পূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ করতে করণীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।