বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ২ হাজার পুলিশ-বিজিবি মোতায়েন: ডিআইজি মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা
মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০) এবং চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে শাখাওয়াত গাজী (২৮)।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায়, ঢাকাগামী ২ জন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে আরোহী ২ জনের মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় ট্রাকটির সন্ধান মেলেনি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com