রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ভাঙ্গায় গৃহবধূর রহস্য জনক মৃত্যুর ঘটনার মামলায় আটক-২

ভাঙ্গায় গৃহবধূর রহস্য জনক মৃত্যুর ঘটনার মামলায় আটক-২

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর):

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামের নওয়াব আলীর স্ত্রী আমেরন বেগমের (৫৫) রহস্য জনক মৃত্যু হয়েছে। পারিবারিকসুত্রে জানাযায়, গত মঙ্গলবার বিকালে অসীম দর্জীর (৩৩) নিকট পাওনা টাকা চাইলে অসীম টাকা দিতে অস্বীকার করে পরে উভয়েই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং আমেরনকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকী দেয়।

এরপর আনুমানিক রাত ৮ টায় পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে আমেরন বেগম বাবলাতলা হাঁটের চাঁন মিয়ার নিকট তাঁর চায়ের দোকানে যায়। অজ্ঞাত পরিচয়ে মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে নিজ বাসস্থানের উদ্দেশ্যে রওনা হয়। তবে ঘটনার দিন থেকে দুইদিন অতিক্রম করলে কোন প্রকার খোজ-খবর না পেয়ে সাধারণ ডায়রীর উদ্দেশ্যে থানায় আসে পরিবারের সদস্যবৃন্দ। পরে মুঠোফোনে জানতে পারে আমেরনের দেহটি নদীতে ভাসমান অবস্থায় রয়েছে।

বিষয়টি পুলিশকে অবগত করা হলে তৎক্ষনাত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বর আনোয়ার বলেন, ঘটনাটি অত্যন্ত দূ:খ জনক, আমেরন বেগমের নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদেরকে থানায় অবগত করতে বলি, এরপর জানতে পারি নদীতে আমেরন বেগমের লাশ ভাসমান অবস্থায় রয়েছে, ঘটনার সঠিক তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক বিচারের দাবী করছি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন বলেন, তদন্ত অব্যাহত রয়েছে, মামলায় সন্দেহ জনক দুই জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com