রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মুকসুদপুরে বাসের ধাক্কায় শিশু নিহত

মুকসুদপুরে বাসের ধাক্কায় শিশু নিহত

শহিদুল ইসলাম:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় পাপ্পী দাস (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার সকাল ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার এস.আই নব কুমার ঘোষ জানান, ৩দিন আগে পাপ্পী নানা মনা দাসের গ্রামেরবাড়ি মুকসুদপুর উপজেলার প্রভাকরদি গ্রামে বেড়াতে আসে। সকালে রাস্তা পারাপারের সময় ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। সে প্রথম শ্রেণিতে পড়ে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। নিহত পাপ্পী দাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা মহিলা রোডের বাসিন্দা শ্রীবাস দাসের মেয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com