বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
রাজৈরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাজৈরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। আজ রবিবার (৯-১২-১৮) সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান।

এসময় পৌর মেয়র, সরকারি কর্মকর্তা/কর্মচারি, কমিটির সদস্য, সততা সংঘ, গার্লস গাইড ও বয়স্কাউট ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন । পরে শপথবাক্য পাঠ, মানব বন্ধন ও র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা লাইসিয়ামে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সিপাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান, প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, প্রকল্প বাস্তবায়ন মোঃ মাহবুবুর রহমান, ওসি অপারেশন মোজাম্মেল হক, পৌর সচিব মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সহকারি অধ্যাপক ঝর্না রানী ‍বিশ্বাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com