বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

বাংলার নয়ন রির্পোট:

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় দুর্ঘটনাকবলিত চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় একটি মাইক্রোবাস সামনে থাকা চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার পর মাইক্রোবাসের সামনের অংশ কাভার্ডভ্যানের পেছনে আটকে যায়। এসময় কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে টেনে নিজামপুর পর্যন্ত নিয়ে যায়। চলতি পথেই মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী দগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা যান।

চট্টগ্রাম ফয়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়া দুই কিশোর রাসেল (১০) ও রনি (১২) কে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মিরসরাই মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com