শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ভাষা শহীদদের স্বরণে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মুকসুদপুরে ভাষা শহীদদের স্বরণে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বাংলার নয়ন রির্পোট:

 

ভাষা শহীদদের স্বরণে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বুধবার রাতে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। চোখ ধাদানো আতশবাজী ফুটিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। অনুষ্ঠিত টুর্ণামেন্টে লাল-তন্ময় জুটি বিজয়ী হয় এবং রানার্সআপ হয় তুষার-রিয়াদ জুটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর-কাশিয়ানীর সার্কেল এএসপি মো. রায়হান, মুকসুদপুর থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবউন্নয়ন অফিসার সাইদুর রহমান ও মেহেদী হাসান বিপ্লব। ব্যাডমিন্টন টুর্ণামেন্টে বিজয়ী জুটিকে ৪০ হাজার এবং রানার্সআপ জুটিকে ২০ হাজার টাকার প্রাইজমানী, এছাড়াও অংশগ্রহনকারী প্রত্যেক জুটিকে সান্তনা পুরষ্কার দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com