বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে ৯ টি দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

মুকসুদপুরে ৯ টি দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ শুক্রবার ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ রাজিব হোসেন জানান, ভোরে ওই বাজারের দিলীপ কুমারের কাপড়ের দোকানের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা আশপাশের রঞ্জিত, মিহির সরকার ও মিলু সরকারসহ ৯টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের ১ টি ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯ টি দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আমরা আগুনের হাত থেকে ওই বাজারের অন্তত দেড় কোটি টাকার সম্পদ রক্ষা করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com