বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৮

মুকসুদপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৮

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে শিশু ধর্ষণের ঘটনায় জামাল শেখকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে র‌্যাবের একটি টিম ফরিদপুরের ভাঙ্গার আত্মীয়ের বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামাল শেখ মুকসুদপুর উপজেলার খানজাপুর গ্রামের রাজু শেখের ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, গত ১৯ এপ্রিল সকাল ৬ টার দিকে মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী বাড়ির পাশর্^বর্তী জমিতে রসুন কুড়াতে যায়। এ সময় প্রতিবেশী বখাটে ইজিবাইক চালক জামাল শেখ ওই জমিতেই জোর করে ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। বাড়ি এসে বিষয়টি জানালে ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে গত ২৩ এপ্রিল জামাল শেখকে আসামী করে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গত সোমবার রাতে অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়। তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com