বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ 

মুকসুদপুরে অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ 

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে । শুক্রবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার বাটিকামারী লোহাইর ঢালীপাড়া গ্রামের ইসরাইল শেখের মেয়ে নাজমুন নাহারের (২২) একই উপজেলার জোয়ারিয়া গ্রামের সরব আলীর ছেলে রাকিব শেখের (২৫) এর সাথে বিয়ে হয় । বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো । এরই মধ্যে স্ত্রী নাজমুন নাহার ৮ মাসের অন্তসত্বা হয়ে পরে ।

শারীরিক সমস্যা থাকায় তিনদিন ফকির দেখিয়ে বাড়ি ফেরার পর শুক্রবার সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় শশুর বাড়ীর লোকজন দেখে পুলিশে খবর দেয় ।

নিহত নাজমুন নাহারের বড় বোন আনজু বেগম জানান, আমার বোনকে ওর শশুর বাড়ীর লোকজন মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে । ওই গ্রামের অনেকেই বলেছে । আমি এর বিচার চাই । তবে স্বামীর বাড়ির লোকজনের দাবী সে আত্মহত্যা করছে ।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানাযাবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com