বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষির ও জলিরপাড়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ মো. জিন্নার ব্যক্তিগত ও পারিবারিক তহবিল থেকে জাকাতের কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে প্রতি বছরের ন্যায় এবারও ননীক্ষির ও জলিরপাড় ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে জাকাতের শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ননীক্ষির ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মাখম মন্ডল, বাবলু শেখ, ইনুছ তালুকদার,
মোহাম্মদ আলী শেখ, মো. টিটু শেখ, মশিউর শেখ প্রমুখ। শেখ মো. জিন্না বলেন, আজ থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত প্রায় দুই শতাধিক হতদরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গিসহ নগদ অর্থ দেয়া হবে।