শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে হতদরিদ্রদের মাঝে জাকাতের কাপড় বিতরণ

মুকসুদপুরে হতদরিদ্রদের মাঝে জাকাতের কাপড় বিতরণ

বাংলার নয়ন রিপোর্ট:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ও জলিরপাড়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ মো. জিন্না ব্যক্তিগত ও পারিবারিক তহবিল থেকে জাকাতের কাপড় বিতরণসহ নগদ অর্থ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার জলিরপাড় বাজার নিজ বাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ননীক্ষির ও জলিরপাড় ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে জাকাতের শাড়ী ও লুঙ্গিসহ নগদ অর্থ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ননীক্ষির ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মাখম মন্ডল, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহম্মেদ, আশুমিয়া শেখ, লিটন শেখ (লিটু), বাবলু শেখ, ইনুছ তালুকদার, মোহাম্মদ আলী শেখ, মো. টিটু শেখ, মশিউর শেখ প্রমুখ। এসময় প্রায় দুই শতাধিক হতদরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গিসহ নগদ অর্থ দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com