রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ও এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াঁজো ফোরামের পক্ষ থেকে শিক্ষাকে জাতীয় করণের দাবি করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মোঃ মঞ্জুরুল ইসলাম আজ সোমবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ দাবি জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার শিক্ষকদের জন্য অনেক কিছুই করেছে। আমরা সরকারকে সহযোগিতা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাই আমরা শিক্ষাকে জাতীয় করণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন করছি।

এরআগে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম ও মাহাসচিব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শিক্ষক সমিতি এবং এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াঁজো ফোরামের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আবুল হোসেন, হান্নান সরদার, সমবায় সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুর রহমান, ইসি সদস্য মোঃ লিয়াকত হোসেন, মোঃ কামরুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com