রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

মুকসুদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জর মুকসুদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দি শেখ ভোলার বোরহানউদ্দিন থানার বড়থানদিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি ট্রাকের হেলপার ছিলেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাওন ট্রাভেলসের একটি কাভার্ড ভ্যান সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের হেলপার গুরুতর আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের লোকজন মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com