শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় ডিবি পরিচয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে আটক 

ভাঙ্গায় ডিবি পরিচয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে আটক 

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
শনিবার বিকালে ভাঙ্গায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে হাতেনাতে জনতা তিন ভূয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশের হাতে তুলেদেয়। পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল আলী মিয়ার ৯৩ হাজার ৫০০ টাকা ভূয়া ডিবি পুলিশ ছিনতাই করে। পরে এই তিন ব্যক্তিকে আটক করে সাধারণ জনগণ পরে তারা থানা পুলিশের হাতে তাদেরকে তুলে দেয়।

এরা হল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০), কুষ্টিয়া সদর থানার মদনপুর গ্রামের মিজানুর রহমান প্রামানিক (৩১), একই থানার হরেকৃষ্ণপুর গ্রামের আনিসুর রহমান (৪০)।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, এই তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ভাঙ্গার মালিগ্রাম হাটের গরু ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিঃ মিঃ দূরে আজিমনগর মোড়া নামক জায়গায় ন্থানীয় জনতা এদের ব্যবহৃত প্রাইভেট কার থামিয়ে এদের আটক করে। চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, এরা প্রতারক দলের সদস্য, তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com