শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রাণীনগরে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগরে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

এম এ ইউসুফ, রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিধি:

নওগাঁ’র রাণীনগরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় হল রুমে ‘যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্প’র আওতায় এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান (পথিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’র সভাপতি

রাষ্ট্রদূত (অব:) হুমায়ুন কবীর, মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, উপ-পরিচালক আশীষ বণিক,রাজশাহী-নওগাঁ জেলা সমন্বয়কারি আজিজুর রহমান,শের-এ বাংলা সরকারি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাহানাজ বেগম, গারস্থ্য বিজ্ঞান বিভাগের প্রভাষক রোকসানা পারভিন, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ও রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট রাণীনগর উপজেলায় গত প্রায় দুই বছর ধরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে ‘সহনশীল, সহযোগিতা ও সৌহার্দ্য-সম্প্রীতি’ বিষয়ের উপর দেয়ালিকা প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগীতা, বিভিন্ন ধরণের খেলা-ধুলা ও কুইজ প্রতিযোগীতাসহ নানা কর্মসূচি নিয়ে কাজ করে আসছিলেন। কর্মসূচি গুলো সম্পূর্ণ শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা কতটুকু শিখলেন বা জানলেন এবং এসকল বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা’র আলোকে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com