রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

মুকসুদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুকসুদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে তাপস বেপারী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালগ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয় ।

তাপস বেপারী (২৫) উক্ত গ্রামের সত্য বেপারীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, তাপস বেপারী ঢাকায় কাঠমিস্ত্রীর কাজ করতো কাজের জন্য গত বুধবার বাড়ী থেকে চলে যায়।

শুক্রবার সকালে প্রতিবেশী একজন বাড়ীর পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com