বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাঙ্গায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ভাঙ্গায় যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় আজ শনিবার সকালে কাউলিবেড়া ইউনিয়নের শেখপুড়া গ্রামের পাট ক্ষেত থেকে সূর্য মাতুব্বরের ছেলে সিরাজুল মাতুব্বরের (২৮) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

যুবকের বড় ভাই আলী মিয়া মাতুব্বর বলেন, সিরাজুল শুক্রবার দিবাগত রাত ১১ টায় রাতের খাবার খেয়ে নিজ বাড়ীর পার্শ্ববর্তী অবস্থিত গরুর খামারে গেলে বাড়ীতে ফিরে না আসায়, সকালে খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ীর পাশের পাট ক্ষেতে তাঁর লাশ দেখতে পায় পরিবার ও স্থানীয়রা।

লাশের শরীরে একাধীক কোপের চিহ্ন রয়েছে। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে সেজ ভাইকে অকালে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ভাই-বোন সহ পরিবারের সদস্যরা। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com