শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মাদারীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান

মাদারীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান

খোন্দকার রুহুল আমিন (মুকুল):
মাদারীপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান আজ রোববার পরিষদের নতুন অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।

এ সময় বক্তব্যে রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, নব নির্বাচিত চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান কালু খান, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, রাজৈর উপজেলার চেয়ারম্যান এম,এ মোতালেব মিয়াসহ মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন।

উল্লেখ্য গত ১৮ জুন সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান কালু খান চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া তালা প্রতীকে, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসা: নারগিস আক্তার কলস প্রতীকে নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com