বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাইয়ের হাতে ভাই খুন ভাই গ্রফতার

ভাইয়ের হাতে ভাই খুন ভাই গ্রফতার

ওবায়দুর রহমান, ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাংগা উপজেলাধীন হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী বড় পানাডুবি গ্রামের সজিব মাতুব্বর (২০) তার আপন বড় ভাই আরিফ মাতুব্বরের হাতে খুন হয়েছে। নিহত সজিবের পিতা আউয়াল মাতুব্বর জানান, তার ৪ ছেলে ১ মেয়ের মধ্যে সজিব মেঝ। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক সেবন করে মাদকাশক্ত হয়েছে। সে কোন বুঝই মানতে ছিল না। সে মাদকের টাকা জোগার করতে গ্রামের বিভিন্ন বাড়ির হাস, মুরগি, কবুতর চুরি করে বিক্রি করে। গ্রামে কয়েকবার ধরাও খেয়েছে। যার খেসারত আমাদের দিতে হয়।

তাই শেষ পর্যন্ত কোন উপায় না দেখে বড় ছেলে আরিফ মাতুব্বর তাকে ছিকল দিয়ে বেধে রাখে। এবং বলেযে বেশি বিরক্ত করলে তোকে মেরে ফেলব। আমি একজন সাধারণ মাছ বিক্রেতা। বর্ষা মৌসুমে মাছ ধরে বিক্রি করি। গত শুক্রবার রাত ১১টার সময় মাছ ধরা শেষে বাড়িতে ফিরে ছেলে সজিবকে দেখতে যাই। ঐ দিন সে রাগ করে তিন বেলা কিছু খায় নাই। ও খেয়েছে কিনা জানতে যাই। ওকে ডাক দিনে কোন সাড়া দেয় না।

পরে আমি তার শরীরে হাত দিলে দেখি যে, শরীর প্রচন্ড ঠান্ডা। তখন আমি চিৎকার করে সকলকে ডাকলে তখন বাড়ির সকলে এলে বড় ছেলে আরিফ না আসায় আমর সন্দেহ হয়। তখন আমি পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে আমার ছেলে সজিবের মৃত দেহ উদ্ধার করে এবং বড় ছেলেকে পাশের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বড় ভাই আরিফ গলায় ফাঁস দিয়ে মারার কথা স্বীকার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com