বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক

মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে মুকসুদপুর থাানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত সোমবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদি গ্রামের আব্দুল গফুর ফকিরের ছেলে ইদ্রীস ফকির (২৮) ও মুকসুদপুর উপজেলার দুয়ারিডাঙ্গা গ্রামের জাকির খানের ছেলে রুবেল খান (২৫)।

মুকসুদপুর থানার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সংঘবদ্ধ ডাকাতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। সোমবার রাতে উপজেলার জলিরপাড় ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় মুকসুদপুর থানায় মামলা দায়ের হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com