শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
রাণীনগরে চার গরু চোরসহ ১১ জন আটক

রাণীনগরে চার গরু চোরসহ ১১ জন আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চার জন গরু চোর, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক, জুয়ারুসহ ১১ জনকে আটক করেছে। এদের মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া থানাপুলিশ চোরাই গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম জানান, মঙ্গলবার রাতে উপজেলার কাটরাশইন গ্রামের মিজানুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় মিজানুর রহমান থানায় মামলা করলে থানাপুলিশ বিভিন্ন জায়গায় গরু চুরির বার্তা প্রেরণ করেন। এরই সুত্র ধরে গাইবান্দা গোবিন্দগঞ্জ হাইওয়ে এলাকায় লোকজন চোরাই গরু এবং চার চোরকে আটক করে ।

খবর পেয়ে থানাপুলিশ বুধবার রাতে আটককৃত চার চোর, চোরাই গরু এবং গরু বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো-নওগাঁর মহাদেবপুর উপজেলার শেরপুর এলাকার হাসেম আলীর ছেলে মোস্তাকিম (১৯), নওগাঁর হাট নওগাঁ এলাকার বাচ্চু আলীর ছেলে লাল চাঁদ (৩০), বগুড়ার সান্তাহার হার্বি এলাকার আনোয়ার হোসেনের ছেলে খোকন (১৮) এবং রাণীনগর উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসেন (২৫)।

 

এছাড়া বুধবার সন্ধ্যায় থানাপুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চামটা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (৪৭), পূর্ববালুভরা গ্রামের ছালামত আলীর ছেলে রবিউল (৩৭) কে ১৫ পুরিয়া হেরোইনসহ আটক করে। অন্য দিকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় উপজেলার ভেবরাগাড়ী রাজাপুর দিপ এলাকা থেকে রাজাপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে সারোয়ার (২২), একই গ্রামের শাজাহানের ছেলে ফিরোজ ওরফে ববি (২০) ও আবুল হোসেনের ছেলে মোহায়মেন আলী (২০) কে আটক করে। এছাড়া কয়াকুঞ্চি মাদ্রাসা এলাকা থেকে মাদক সেবনের দায়ে চকারপুকুর গ্রামের মজিবর রহমানের ছেলে বুলেট (২৮) ও আবাদপুকুর বাজারের আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) কে আটক করা হয়। আটক তিন জুয়ারু ও দুই মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার প্রত্যেক জুয়ারুকে দুইশত এবং মাদক সেবিদের দুই হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com