রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে ১ হাজার সুবিধা বঞ্চিত মানুষ পেল চোখের চিকিৎসা

মুকসুদপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে ১ হাজার সুবিধা বঞ্চিত মানুষ পেল চোখের চিকিৎসা

বাংলার নয়ন রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে বিনামূল্যে সহস্রাধিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা।

আজ সোমবার মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়ন পরিষদে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস দিনব্যাপী ডায়বেটিক রেটিনোস্কিনিং ক্যাম্প করে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ডায়বেটিস এবং চক্ষু পরীক্ষা করে।

চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা এ সেবা প্রদান করেন।

পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এছাড়া এ ক্যাম্প থেকে ছানি অপারেশনের জন্য ৩০ জন রোগীকে বাছাই করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com