শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত কমপক্ষে ৩২

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত কমপক্ষে ৩২

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর- বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে রাজু এন্টারপ্রাইজ (কুমিল্লা জ ০৪-০০২৩) ও তুহিন পরিবহনের (রাজ মেট্রো ব ১১-০০৩২) মুখোমুখি সংঘর্ষে মিনিবাসের চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক যাত্রী রাজবাড়ী জেলার নবগ্রামের লক্ষণ কুন্ড’র স্ত্রী মিরা কুন্ড (৬০) ও মিনিবাস গাড়ীর চালক ফরিদপুর জেলার নগরকান্দা থানার কুঞ্জনগরের দলিলউদ্দিন ফকিরের ছেলে রওশন ফকির (৩৮)।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩২ জন। ভাঙ্গা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযানে অংশ নেয়। এসময় সড়কের উভয় পার্শ্বে তিব্র যানজটের সৃষ্টি হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান জানান, আহতদের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, গুরুত্বরদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এদের মধ্যে কয়েকজন আশংঙ্কাজনক রয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান। এবিষয়ে ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনের নিকট লাশ হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com