রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
রাজৈর হাসপাতালে ডেঙ্গু রোগীদের মধ্যে মশারী ও উন্নতমানের খাবার বিতরন

রাজৈর হাসপাতালে ডেঙ্গু রোগীদের মধ্যে মশারী ও উন্নতমানের খাবার বিতরন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: 

মাদারীপুরের রাজৈর উপজেলা সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে মশারী ও সকল রোগীদের মধ্যে উন্নতমানের খাবার সরবরাহ করেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্যা,

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ সেক্রেটারি শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক আবু বকর লেলিনসহ নেতৃবৃন্দ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার জানান, আজ শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্যা রাজৈর হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীদের জন্য ৫০টি মশারী ও ভর্তি সকল রোগীদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ করেছেন।

বর্তমানে ১৫জন রোগী ভর্তিসহ ৫০ রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে এ পর্যন্ত কোন অঘটন ঘটেনি। এ হাসপাতালটিতে তিন বছর যাবৎ ল্যাব টেকনিশিয়ান নেই। বাইরে থেকে একজন টেকনিশিয়ান এনে পরীক্ষা নিরীক্ষার কাজ চালিযে নিতে হচ্ছে। তবে এ পর্যন্ত কোন অঘটন ঘটেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com