রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর থানা পুলিশ সুজন ওরফে গ্রেনেট পাল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার উপজেলার মিরাট ইউপি’র আতাইকুলা পালপাড়া গ্রামের নিজ ঘরের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে যুবক সুজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, ওই গ্রামের মৃত গোবিন্দ চন্দ্র পালের ছেলে সুজন ওরফে গ্রেনেট পাল এদিন দুপুর ১২টার দিকে মুড়ি খেয়ে বাড়িতে ঘোরাফেরা করছিলো। দুপুর আনুমানিক ১টার দিকে তার শয়ন ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।

এঘটনায় মৃত সুজন ওরফে গ্রেনেটের ছোট ভাই মিলন রাণীনগর থানায় অপমৃত্যু মামলা করলে পুলিশ ওই দিন সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্রেনেটের কাকা সদায় ও ছোট ভাই মিলন চন্দ্র পাল বলেন, কিছু দিন ধরে গ্রেনেট অভাব, হতাশা ও দুশ্চিন্তায় ভূগছিলেন। এ কারনেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করছেন তারা।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, কি কারনে সুজন ওরফে গ্রেনেট পাল আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোট পেলেই এর সঠিক কারন জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com