সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মুকসুদপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শহিদুল ইসলাম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ আলোচনা সভা, দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বামনডাঙ্গা বাজারে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী হারুন অর রশীদ মিরন, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাশালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম,

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গাজী, আলী মিয়া মাতুব্বর, আ.ক.ম ফজলুল হক, গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ ইকবাল, বাশার মোল্লা, গোহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি টুটুল বিশ্বাস, সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন, গোহালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পীর আলী শেখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক শরীফ,
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com