বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক স্তরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল ন্নেছা মজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গত গতকাল সোমবার বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ পূর্ব এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুর-উর-রশিদ, ইউ আর সির ইন্সেট্র্যাকটর সাজু মিয়া, সহকারি শিক্ষা অফিসার খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পরিমল চন্দ্র সরকার, রিপন আলী, বিল্পব হাসান মদিনা, আশিকুর রহমান, শহিদুল্লাহ প্রমুখ ।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে অংশ নেয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর দুলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় । নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দুলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুলন্নেছা মজিদ টুর্নামেন্টে অংশ নেয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুবনি কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলার নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধুবনি কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। মজার বিষয় হল দুটি চ্যাম্পিয়ান কাপ জিতে নেয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় উপজেলার ২৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। পরে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com